লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর গাঁড়াবাড়ীয়ায় ঐতিহ্যবাহী কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

মোঃ মামুনুর রশীদ : মেহেরপুর প্রতিনিধি

মাদক ত্যাগ করি,কিশাের গ্যাং নির্মূল করি,সুস্থ সবল জীবন গড়ি এই শ্লােগানকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কমিউনিটি কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।
গাংনী থানা এ চ্যাম্পিয়নশিপ (খেলা) এর আয়ােজন করে।

স্থানীয় খেলােয়াড়দের অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে খেলাটি। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন হওয়ায় এলাকার মানুষের মধ্যে দেখা দেয় উৎসবের আমেজ।

খেলায় স্থানীয় বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খেলোয়াড়দের দক্ষতা, কৌশল ও শারীরিক সক্ষমতা দর্শকদের মুগ্ধ করে। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ উপস্থিত হন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মেহেরপুর অতিরিক্ত (এডিশনাল) পুলিশ সুপার জামিনুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােহাদ্দিদ মাের্শেদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাঁড়াবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা সাজ্জাদ হোসাইন পলাশ,কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুসাইন মহাম্মদ,কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন,ইউনিয়ন জামায়াতের আমীর গােলাম জাকারিয়া ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেন-ইয়ামিন মুক্ত।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, মাদক ত্যাগ ও কিশাের গ্যাং
নির্মূল করার লক্ষ্যে উঠতি বয়সী কিশাের ও যুবকদের খেলাধুলার প্রতি মনােনিবেশ করার লক্ষ্যে এ ধরণের আয়ােজন করা হয়েছে। সেই সাথে আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো দিন দিন হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এসব খেলাকে পরিচিত করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও নিয়মিতভাবে কাবাডিসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয়রা বলেন, কাবাডি শুধু একটি খেলা নয়, এটি গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এমন আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম মাদক ও বিভিন্ন অনলাইন আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় উৎসাহিত হবে।

খেলাটি পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারী আব্দুল মাবুদ, আব্দুল হান্নান, জাফর ইকবাল ও আহসান হাবীব। খেলা পরিচালনায় সহযোগী হিসেবে আতর আলী ও সাইফুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন।
স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।খেলার ধারা বর্ণনায় ছিলেন-জাসাস নেতা সুরেলী আলভী।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

৭ দফা দাবিতে পটুয়াখালীতে দলিল লেখকদের বিক্ষোভ সমাবেশ

গাংনীর গাঁড়াবাড়ীয়ায় ঐতিহ্যবাহী কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৫:০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬