লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরে জমজম টাওয়ারের বিপরীতে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

একই সময়ে মিরপুর-১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাসটি পুড়ে না যাওয়ায় পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।

এদিকে মধ্য বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে পার্কিংয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুল জানান, রাত ৭টা ৫০ মিনিটে বাসটিতে আগুন লাগে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, ঢাকার যাত্রাবাড়ী থানার বিপরীতে সামাদ সুপার মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা নিয়ে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

বেড়ায় হলুদের ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

প্রকাশিত হয়েছে: ০২:০০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬