লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: খন্দকার মুক্তাদির

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এখন রাজনীতির স্বাভাবিক পথ ত্যাগ করে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দলটির কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক কর্মসূচির প্রতিফলন নেই। তাদের চর্চার কেন্দ্রে এখন কেবল সন্ত্রাস। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর ক্ষমতায় থাকাকালে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে তারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও আত্মসাতের সুযোগ তৈরি করেছিল। এই দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে অতিষ্ঠ হয়েই দেশের মানুষ তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।

বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা আওয়ামী লীগ এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই, তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।

অগ্নিসন্ত্রাস মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন খন্দকার মুক্তাদির। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও কোনো নাশকতাকারীর সন্ধান পাওয়া গেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। অপরাধীদের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করার ওপরও তিনি জোর দেন।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

শীতের নতুন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল ওয়ালটন

রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: খন্দকার মুক্তাদির

প্রকাশিত হয়েছে: ০১:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬