লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরের ‘এসো কার্নিভাল’ মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) বিষয়ক মতবিনিময় সভায় এই দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শীতের নতুন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল ওয়ালটন

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০১:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬