লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎প্রধানমন্ত্রীর জন্মদিনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎পঞ্চগড়ে ৫০ নারী কে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ করেন।

‎প্রধানমন্ত্রীর জন্মদিনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
‎পঞ্চগড়ে ৫০ নারী কে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ করেন।
‎
‎পঞ্চগড় প্রতিনিধি: মোঃ শোহানুর রহমান শাহিন
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার ৫০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন এবং বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিত শাহা।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, সিনিয়র সহসভাপতি সাজ্জাদার রহমান জুয়েল ও লাইলী বেগম, পঞ্চগড় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম এবং বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুবেল ইসলামসহ বোদা ও দেবীগঞ্জের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “পঞ্চগড় জেলার প্রান্তিক পর্যায়ের অস্বচ্ছল মা-বোনদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবী ও স্বাবলম্বী করে গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, সে জন্য আমার ও এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে একদিন আমাদের দেশ আরও এগিয়ে যাবে।” এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
‎
‎বসুন্ধরা শুভসংঘের প্রধান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, “আমরা চাই, আমাদের এই প্রচেষ্টা আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে। দেশের অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
‎
‎অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ব্যক্তিগত অর্থায়নে গাছের চারা ও শাড়ি বিতরণ করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মেট্রোরেল ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে ডিএমটিসিএল

‎প্রধানমন্ত্রীর জন্মদিনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎পঞ্চগড়ে ৫০ নারী কে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ করেন।

প্রকাশিত হয়েছে: ০২:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬