লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সব সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান ক্লাস রুটিন পিডিএফ (PDF) এবং ওয়ার্ড (Word) ফাইল আকারে প্রস্তুত করতে হবে। রুটিন তৈরির ক্ষেত্রে বাংলায় ইউনিকোড এবং ইংরেজিতে লেখার ক্ষেত্রে টাইমস নিউ রোমান (Times New Roman) ফন্ট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

নির্ধারিত রুটিনটি আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। বিষয়টিকে 'অতীব জরুরি' উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কলেজগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে

সব সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা

প্রকাশিত হয়েছে: ০৯:৩১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬