লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাইপলাইন মেরামত: আজ ঢাকার বড় অংশে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য আজ শনিবার রাজধানীর একটি বড় অংশে টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর ও সুকুসি। এছাড়া কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণি, দনিয়া, পাটেরবাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপাড় মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকায় গ্যাস থাকবে না।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উল্লিখিত এলাকাগুলোর পাশাপাশি আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলা না মানলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুঁশিয়ারি

পাইপলাইন মেরামত: আজ ঢাকার বড় অংশে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬