লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রার নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

খুলনার কয়রা উপজেলায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় এই নাশকতার মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ দলটির ৩৬ জন নেতার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, মামলার তদন্তের অংশ হিসেবেই অ্যাডভোকেট মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নাশকতার মামলায় এখন পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন কমিটির চতুর্থ বৈঠকে সাংবাদিকদের মতামত গ্রহণ

কয়রার নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

প্রকাশিত হয়েছে: ০৪:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬