লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত পুলিশের সহযোগিতায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযানের শুরুতে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান, ভাঙচুর করেন এবং গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। ঘটনার এক পর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করেন ব্যবসায়ীরা। পুলিশের চেয়ে ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি থাকায় পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

দুপুর পৌনে ১২টার দিকেও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন, অন্যদিকে পুলিশ মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থান নেয়। এই সহিংস ঘটনায় সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

অক্টোবর ও নভেম্বরে এলএনজি ঘাটতি নেই, নিশ্চিত ১৯ কার্গো

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশিত হয়েছে: ০৬:৩৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬