লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় অবস্থিত নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি হলেন গোলাম মহিউদ্দিন চৌধুরী। ৬৬ বছর বয়সী মহিউদ্দিন চৌধুরীর বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের ২য় গলিতে হলেও বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএসের একটি বাসায় বসবাস করছিলেন।

এর আগে একই আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় মিজানুর রহমান (৫৯) নামে অপর এক আসামিকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ।

ফ্লাইদুবাইয়ের ককপিটে পাইলটদের রক্তক্ষয়ী সংঘর্ষ, তাবুকে জরুরি অবতরণ

নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ১০:৩৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬