লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর ধারালো অস্ত্রের হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিঞা নামের এক সাংবাদিক ও তার বড় ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার মঠের ঘাট এলাকায় এই হামলার শিকার হন তারা। আহত মাছুম মিঞা দৈনিক যুগযুগান্তর ও অনলাইন সংবাদমাধ্যম এমএইচ নিউজ-২৪-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

হামলার ঘটনায় গুরুতর আহত মাছুম মিঞা রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট অভিযুক্তদের নিয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক মাছুম মিঞাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার পথরোধ করে অভিযুক্তরা। একপর্যায়ে একজন চাপাতি দিয়ে মাছুমের বাম চোখের ওপরের অংশে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।

এ সময় ভাইকে বাঁচাতে বড় ভাই মাসুদ মিঞা এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। একই সঙ্গে মাসুদ মিঞার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। হামলার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত দুই ভাই চিকিৎসা সেবা নেন।

ভুক্তভোগীরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিকের দেওয়া লিখিত অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, নদী বন্দরে ১ নম্বর সতর্কসংকেত

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর ধারালো অস্ত্রের হামলা

প্রকাশিত হয়েছে: ১০:৩৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬