লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও রাজপথে নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি তাদের চলমান আন্দোলনের ১১তম দিনের কর্মসূচি।

মিছিলটি কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’-সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ জানান, টানা ১১ দিন ধরে আন্দোলন চললেও এখন পর্যন্ত ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই নীরবতার প্রতিবাদেই ছুটির দিনে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে তারা অটল। তারা দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করছেন।

একই বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত পরিস্থিতির অবসান ঘটিয়ে তাদের ক্লাসে ফেরার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীরা ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এর আগে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তারা মশাল মিছিল ও লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রাক তল্লাশিতে ভারতীয় মাদক উদ্ধার, আটক ২

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ১১:০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬