লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের বড় পতনে ডিএসইতে কমল বাজার মূলধন ও লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে। সপ্তাহজুড়ে প্রধান সূচকসহ অন্যান্য সূচক কমার পাশাপাশি বাজার মূলধন ও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এই তথ্য জানা গেছে।

পর্যালোচনা অনুযায়ী, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ৪ হাজার ৬৩৬ কোটি টাকা কমেছে।

সূচকের সার্বিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে নেমে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও আগের সপ্তাহের তুলনায় কমেছে। বিদায়ী সপ্তাহে মোট ৩ হাজার ৫৩০ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যেখানে আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা।

লেনদেনে অংশ নেওয়া ৩৮৩টি কোম্পানির মধ্যে ৮৯টির শেয়ারদর বেড়েছে, ২৮০টির কমেছে এবং ১৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ইমাদ পরিবহনের বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

সূচকের বড় পতনে ডিএসইতে কমল বাজার মূলধন ও লেনদেন

প্রকাশিত হয়েছে: ০৬:০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬