লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসে পোশাক রপ্তানি আয় বাড়ল ৬.১০ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে মোট ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের রপ্তানি আয় অর্জিত হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৯৯৭ কোটি ৪২ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ১০ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আলোচ্য তিন মাসে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৫৯৬ কোটি ৩৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৫৫৮ কোটি ডলার, যার ফলে নিট পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৪৬১ কোটি ৪৮ লাখ ডলার, যা আগের বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের ৪৩৯ কোটি ৪ লাখ ডলারের তুলনায় ৫ দশমিক ১১ শতাংশ বেশি।

মাসওয়ারি হিসাবে, সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে তুলনামূলক বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ মাসে মোট পোশাক রপ্তানি আয় হয়েছে ৩০৮ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের সেপ্টেম্বরের ২৮৩ কোটি ৯৮ লাখ ডলারের তুলনায় ৮ দশমিক ৫৬ শতাংশ বেশি। সেপ্টেম্বরে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৭৭ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের ১৬৩ কোটি ১ লাখ ডলারের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। এছাড়া ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৩১ কোটি ৩০ লাখ ডলারের, যা আগের বছরের সেপ্টেম্বরের ১২০ কোটি ৯৬ লাখ ডলারের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের শুরুর মাস জুলাইয়ে পোশাক রপ্তানিতে কিছুটা নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গিয়েছিল। ওই মাসে মোট রপ্তানি আয় হয়েছিল ৩৮৮ কোটি ৬৭ লাখ ডলার, যা আগের বছরের জুলাইয়ের ৩৯৬ কোটি ২৭ লাখ ডলারের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম। জুলাই মাসে নিট পোশাক রপ্তানি শূন্য দশমিক ৯০ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমেছিল। তবে আগস্ট মাসে পরিস্থিতির উন্নতি ঘটে। ওই মাসে মোট পোশাক রপ্তানি আয় দাঁড়ায় ৩৬০ কোটি ৮৯ লাখ ডলার, যা আগের বছরের আগস্টের ৩১৬ কোটি ৮ লাখ ডলারের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেশি। আগস্টে নিট পোশাক রপ্তানি ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি ১২ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পায়। সেপ্টেম্বরেও এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় অর্থবছরের প্রথম তিন মাসের সামগ্রিক হিসাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ দশমিক ১০ শতাংশ বেড়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ আয় ছিল ৪৩৯ কোটি ৪ লাখ ডলার।

জনপ্রিয় সংবাদ

তিন মাসে পোশাক রপ্তানি আয় বাড়ল ৬.১০ শতাংশ

তিন মাসে পোশাক রপ্তানি আয় বাড়ল ৬.১০ শতাংশ

প্রকাশিত হয়েছে: ০৪:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬