লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিইসির পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক সিজেপির

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দেশের তরুণ প্রজন্মের প্রতি এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, যারা ভারতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করেন, তাদের সবার এই বিক্ষোভে অংশগ্রহণ করা উচিত।

এর আগে শুক্রবার গান্ধীজয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে ককরোচ সমর্থকদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে ভোটারদের নাম বাদ দেওয়া এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। সেই সমাবেশ থেকেই অভিজিৎ দীপক রাতে ‘দিল্লি চলো’র ডাক দেন।

অভিজিৎ দীপক সমাজমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে সারা দেশের ককরোচ-বাহিনী মিছিল করে দিল্লিতে যাবে এবং ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করবে। তিনি আরও উল্লেখ করেন, দিল্লি পুলিশ যদি তাদের আটকানোর চেষ্টা করে, তবে যেখানেই তাদের বাধা দেওয়া হবে, সেই স্থানটিই তাদের জন্য নতুন ‘যন্তর মন্তর’ হয়ে উঠবে।

উল্লেখ্য, শুক্রবার নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা ও রাঁচিসহ ভারতের বিভিন্ন শহরে বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ওই সময় হাজার হাজার মানুষ জড়ো হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি মেট্রোর অন্তত ১১টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। সে সময় দিল্লি পুলিশ আম আদমি পার্টির (আপ) নেত্রী আতিশী, সৌরভ ভরদ্বাজ ও সঞ্জয় সিং, সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত এবং আরজেডি সাংসদ মনোজ ঝাসহ অন্তত ১,১০০ বিক্ষোভকারীকে আটক করেছিল।

জনপ্রিয় সংবাদ

ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

সিইসির পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক সিজেপির

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬