লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমু, শাজাহান ও ফারুক খানের বিরুদ্ধে শিগগিরই ফরমাল চার্জ: প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, শাজাহান খান ও ফারুক খানসহ হেভিওয়েট আসামিদের বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আজ এই তথ্য জানিয়েছেন।

রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে তাদের হাতে এসে পৌঁছেছে। ফরমাল চার্জের খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। চিফ প্রসিকিউটরের অনুমতি নিয়ে খুব দ্রুতই এটি আদালতে দাখিল করা হবে। অথবা তিনি ছুটিতে থাকায়, তিনি কর্মস্থলে ফিরলেই আসামিদের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। বর্তমানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ছুটিতে রয়েছেন।

এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এই মামলার অভিযুক্ত আসামিরা সবাই বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি রয়েছেন।

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৪: ২৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৪: ২৪

জনপ্রিয় সংবাদ

ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন অটুট থাকবে: এম জে আকবর

আমু, শাজাহান ও ফারুক খানের বিরুদ্ধে শিগগিরই ফরমাল চার্জ: প্রসিকিউটর

প্রকাশিত হয়েছে: ০৮:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬