লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কের ওপর হামলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় দর্শনীয় স্থানটি পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাঁর দিকে ডিম নিক্ষেপ করা হয় এবং তাঁকে বহনকারী গাড়িটি ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন ব্যক্তিগত সফরে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বিকেলে শিলাইদহ থেকে সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে পৌঁছান। সেখানে গান শোনার পর বের হওয়ার সময় দুজন নারী তাঁর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন। ঠিক সেই মুহূর্তেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। শোভন আহমেদ আরও বলেন, এর পরপরই ২০ থেকে ২৫ জনের একটি দল উচ্চ স্বরে গালিগালাজ শুরু করে এবং 'তুই এখানে কেন আসছিস' বলে তাঁকে মারধরের চেষ্টা চালায়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল এবং তাদের হামলায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে পুরো ঘটনাটি ঘটে এবং আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে রাখা গাড়িতে ইট মেরে গ্লাস ভেঙে ফেলা হয়।

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা এই হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে থানায় মামলা করার ঘোষণা দিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন, 'নাসীরুদ্দীনের ওপর যদি হামলা হয়ে থাকে, তবে সেটা অবশ্যই নিন্দনীয়। ছাত্রদল মব কালচারের রাজনীতিতে বিশ্বাস করে না। হামলার ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত থাকতে পারে না।'

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কখন এবং কেন সেখানে এসেছিলেন সে সম্পর্কে পুলিশের কাছে আগে কোনো তথ্য ছিল না। এছাড়া গাড়ি ভাঙচুরের বিষয়টি তাঁর জানা নেই বলে জানিয়েছেন তিনি। ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

দশ বছরের সম্পর্কে ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কের ওপর হামলা

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬