লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালিয়ায় ডিবির অভিযানে গাঁ/জা ও নগদ টাকাসহ দুইজন গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁ/জা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) ও পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো. সেলিম হাওলাদার (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।
অভিযানকালে মো. সেলিম হাওলাদারের বসতঘরের রান্নাঘর থেকে সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁ/জা ও নগদ ৩০ হাজার ১০ টাকা এবং সেলিম হাওলাদারের কাছ থেকে ২০ গ্রাম গাঁ/জা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এসআই সুজন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ-বিক্ষোভ

কাঁঠালিয়ায় ডিবির অভিযানে গাঁ/জা ও নগদ টাকাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৫:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬