লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, দুর্গাপূজার আগে অফিস খোলা

মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গাপূজার আগে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা এবং ৭ নভেম্বরকে কেন্দ্র করে সরকারি ছুটির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সাধারণ ছুটি পালিত হবে। এ লক্ষ্যে দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর একদিনের অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর হবে। তবে এই টানা ছুটির আগের শনিবার অর্থাৎ ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, এ বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

জনপ্রিয় সংবাদ

বিচার ও পুনর্মিলন ছাড়া সমাজ বিভক্তই থেকে যায়: বে অব বেঙ্গল কনভারসেশন

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, দুর্গাপূজার আগে অফিস খোলা

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬