লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি করল আইন মন্ত্রণালয়

সাব-রেজিস্ট্রার পদে বদলি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ও নেতিবাচক পরিস্থিতি নিরসনে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাব-রেজিস্ট্রার পদের জন্য লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সরকারি দপ্তরে দুর্নীতির আখড়া ভেঙে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। লটারির মাধ্যমে এই বদলি প্রক্রিয়া সেই উদ্যোগেরই একটি অংশ। নির্বাচিত এই কর্মকর্তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপের ওপর ভিত্তি করে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আইনমন্ত্রী সতর্ক করে বলেন, বদলি হওয়া কর্মকর্তাদের নিয়মিত নজরদারিতে রাখা হবে। তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, বর্তমানে সারা দেশে মোট ৩৭২টি সাব-রেজিস্ট্রার পদের মধ্যে ১৩৯টি পদই শূন্য রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বেড়ায় হলুদের ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি করল আইন মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬