লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জে বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাসমান পাড়ে এই ঐতিহাসিক সিরিজের আগে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল শুক্রবার সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে।

ম্যাচের আগে বৃহস্পতিবার বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ডেভিড হেম্প দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজে এটিই আমাদের প্রথম অংশগ্রহণ। এই সফরের জন্য প্রস্তুতি বেশ ভালো হয়েছে। যদিও আমরা একটি মাত্র অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, তবে যে উইকেটগুলোতে আমরা অনুশীলন করেছি সেগুলো ছিল চমৎকার।

বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলাকে বড় একটি মানসিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হেম্প। তিনি বলেন, আমরা এই সত্যটি এড়িয়ে যেতে পারি না যে, আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি। তারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি—উভয় সংস্করণেই বর্তমানে এক নম্বর দল। তাই এই সিরিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিকভাবে তাদের মোকাবিলা করা।

কোচ হেম্প আরও জানান, সিরিজে নিজেদের সেরাটা দেওয়াই তাদের মূল লক্ষ্য, যাতে দেশে ফেরার পর দলের কোনো খেলোয়াড়ের মনে আক্ষেপ না থাকে। তিনি বলেন, আমরা চাই না সিরিজ শেষে বাংলাদেশে ফিরে আমাদের এমন আফসোস করতে হোক যে, যদি আমরা এভাবে বা ওভাবে খেলতাম!

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান: এক রাতেই আটক ২৫২

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জে বাংলাদেশ নারী দল

প্রকাশিত হয়েছে: ০১:৩১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬