লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান: এক রাতেই আটক ২৫২

কুমিল্লায় কিশোর অপরাধীদের দমনে একযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে জেলার ১৮টি থানা এলাকা থেকে ২৫২ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্পটসহ প্রতিটি থানা এলাকার যেসব স্থানে বখাটেদের আনাগোনা ও উৎপাত বেশি, মূলত সেসব স্থানকে টার্গেট করে এই অভিযান চালানো হয়। আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

কিশোররা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান নিয়মিত অব্যাহত রাখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপরই গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলাজুড়ে পুলিশ ও ডিবি যৌথভাবে এই গ্যাংবিরোধী অভিযান শুরু করে।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত পাঁচ ধাপে পরিচালিত এই ধারাবাহিক অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে, যাদের একটি বড় অংশই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র। এছাড়া অপরাধের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বাকি ৬২৬ জনকে আদালতের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

লালমাইয়ে ধানক্ষেতে স্কুলছাত্রীর লাশ, ধস্তাধস্তির চিহ্ন উদ্ধার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান: এক রাতেই আটক ২৫২

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬