লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আট শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। এই পরিসংখ্যান শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনই ঢাকা বিভাগের বাসিন্দা।

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড়, শশী থারুরের তীব্র সমালোচনা

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আট শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১০:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬