লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ বিমানবন্দরে ফের অতর্কিত হামলা, বিমান চলাচল বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুই আঞ্চলিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটি খালি করে দেয়া হয়েছে এবং সেখানে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তবে সর্বশেষ এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দরটিতে চালানো হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন বেসামরিক নাগরিক নিহত হন। এর আগের হামলাগুলোর দায় ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা স্বীকার করলেও, শনিবারের এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য একটি সংক্ষিপ্ত সতর্কবার্তা জারি করেছে। এতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে। অন্যদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় হুতিদের সাম্প্রতিক অগ্রগতি ঠেকাতে সরকারি বাহিনীর পক্ষে সৌদি নেতৃত্বাধীন জোট নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিয়াদ বিমানবন্দরে ফের অতর্কিত হামলা, বিমান চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৪:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬