লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ, অংশ নেবেন ৫০২ জন

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে বিশেষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে দেশের ৫০২ জন ইউএনও অংশ নেবেন বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। ১ ডিসেম্বর সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি সম্মেলনের উদ্বোধন করবেন।

সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নেবেন। কর্ম অধিবেশনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মেলনের মূল পর্ব শুরু হবে। এ সময় মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রদর্শন এবং দিনব্যাপী কর্ম অধিবেশনের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। এরপর প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া, প্রতিটি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সম্মেলনে দেশসেরা ২০ জন ইউএনওকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জন ইউএনওকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের গাড়ি ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো সরাসরি সরকারপ্রধানের কাছে তুলে ধরার সুযোগ থাকবে এই সম্মেলনে।

জনপ্রিয় সংবাদ

নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় তারেক রহমানের রাষ্ট্রনায়কসুলভ দায়িত্ব ও চ্যালেঞ্জ

ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ, অংশ নেবেন ৫০২ জন

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬