লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সোমবার (২৩ নভেম্বর) ছয় সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো।

এই সফরসূচি অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। তার সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার আগামী ২৪-২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬