লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ

সৌদি আরবে অবস্থিত পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি আসলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মক্কা ও মদিনা বিশ্বের সকল মুসলমানের কাছে ঐক্যের প্রতীক। এটি সাধারণ কোনো কূটনৈতিক বিষয় নয়, বরং এর সঙ্গে আমাদের আবেগ জড়িত। তাই মক্কা ও মদিনার ওপর কোনো হুমকি আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

এর আগে প্রতিমন্ত্রী বিআইআইএসএস আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথপরিক্রমা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে তিনি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শামা ওবায়েদ। আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া বা সৌদি আরবের প্রয়োজনে সেনা পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে মক্কা জোটে যোগ দেয়নি। তাই এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। তবে সৌদি আরবে যে ঘটনা ঘটছে, তাতে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করছে এবং আমরা চাই এমন হামলা অবিলম্বে বন্ধ হোক। তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্সকে একটি চিঠিও পাঠানো হয়েছে।

হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে সরকার কাজ করছে এবং বর্তমানে জ্বালানি প্রতিমন্ত্রী সৌদি আরবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তুতির কারণে বাংলাদেশে কোনো সমস্যা হবে না বলে তিনি আশ্বস্ত করেন। তবে যুদ্ধের প্রভাব পড়লে তা কেবল বাংলাদেশ নয়, বরং সারাবিশ্বেই পড়বে বলে তিনি উল্লেখ করেন।

গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানান শামা ওবায়েদ। তিনি জানান, ওই হামলায় ২৪ জনেরও বেশি বাংলাদেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। প্রতিমন্ত্রী অবিলম্বে এই পরিস্থিতির অবসান চেয়ে বলেন, সাধারণ মানুষের মৃত্যু ও পরিবারগুলোর ধ্বংস হওয়া আমরা দেখতে চাই না।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬