লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির প্রতিবাদস্থল থেকে যন্তর মন্তর বাদ, ক্ষুব্ধ অভিজিৎ দীপকে

রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী প্রতিবাদস্থল যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে দিল্লি পুলিশ। সম্প্রতি চলমান বিভিন্ন আন্দোলনের প্রেক্ষিতে পুলিশ এই বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, "ওরা যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আর প্রতিবাদস্থল নয়, কারণ কাপুরুষ স্বৈরশাসক তো এমনিতেও এটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। এখন পুরো দেশ যন্তর মন্তর হবে!" তিনি আরও অভিযোগ করেন যে, এই স্থানটিকে ইতিমধ্যেই এক প্রকার যুদ্ধক্ষেত্রে রূপান্তর করা হয়েছে।

১১ অক্টোবর জারি করা একটি স্থায়ী আদেশ অনুযায়ী, দিল্লি পুলিশ জাতীয় রাজধানীতে বিক্ষোভ বা সমাবেশের জন্য যন্তর মন্তরের পরিবর্তে তিনটি নতুন স্থান নির্ধারণ করেছে। স্থানগুলো হলো—পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড, রামলীলা গ্রাউন্ড এবং বুরারি গ্রাউন্ড। আদেশে আরও জানানো হয়েছে যে, এই নতুন স্থানগুলোতে প্রতিবাদ আয়োজনের জন্য আলাদাভাবে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার স্বাক্ষরিত এই আদেশটি ২৮ এপ্রিল, ২০২২ সালের পূর্ববর্তী একটি স্থায়ী আদেশের সংশোধন। এর মাধ্যমে যন্তর মন্তরের পরিবর্তে নতুন স্থানগুলোকে প্রতিবাদের জন্য মনোনীত করা হলো। মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান প্রতিবাদের মধ্যেই পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করল।

জনপ্রিয় সংবাদ

তাইজের সাবির পাহাড়ে হুথিদের নিয়ন্ত্রণ, চাপে ইয়েমেন সরকার

দিল্লির প্রতিবাদস্থল থেকে যন্তর মন্তর বাদ, ক্ষুব্ধ অভিজিৎ দীপকে

প্রকাশিত হয়েছে: ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬