লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণের ফলে আকাশপথে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিমানবন্দর কর্তৃপক্ষ ১০০টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এই বাতিল হওয়া ফ্লাইটের মোট যাত্রীর সংখ্যা ১৫ হাজার ৩৯৩ জন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত থাকতে পারে। তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

সরাসরি বাতিল হওয়া ৪১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ৭টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বাতিল হওয়া ৫৯টি ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ২টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুল

শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী

প্রকাশিত হয়েছে: ০৪:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬