লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে

আগামী সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো পর্যায়ক্রমে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, মালয়েশিয়ার রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী কর্মী পাঠানোর এই প্রক্রিয়া আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে। মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে মোট দুই লাখ কর্মী দেশটিতে পাঠানো হবে। এছাড়া এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন করে কর্মী পাঠানোর পাশাপাশি সেখানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬