লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে পিটুনি, ধর্ম অবমাননার অভিযোগে যুবকের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুই দফায় মারধরের শিকার হওয়ার পর ওহিদুজ্জামান শামীম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। নিহত শামীম দেবহাটা উপজেলার ছোট শান্তা গ্রামের শামসুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এর জেরে দুপুরে উপজেলার সখীপুর এলাকায় একদল মানুষ শামীমকে প্রথম দফায় মারধর করেন। এই ঘটনার পর শামীম নিজের বাড়িতে ফিরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার ধারাবাহিকতায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ‘তৌহিদি জনতা’ পরিচয়ে একদল বিক্ষুব্ধ ব্যক্তি হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন শামীমের ওপর পুনরায় হামলা চালান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। পরে হাসপাতালে হামলার ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার

সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে পিটুনি, ধর্ম অবমাননার অভিযোগে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬