লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ ছোট পর্দায় থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি। এই গুরুত্বপূর্ণ ফাইনাল খেলাটি আজ বেলা ১১টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

ফাইনাল ছাড়াও আজ আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবলের বেশ কিছু লড়াই সরাসরি উপভোগ করা যাবে। এর মধ্যে রয়েছে ভারত ও জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, যা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্টার স্পোর্টসে সরাসরি দেখানো হবে।

ফুটবলপ্রেমীদের জন্য আজ থাকছে লা লিগা, ইতালিয়ান সিরি এ, বুন্দেসলিগা ও সৌদি প্রো লিগের লড়াই। লা লিগায় রাত ১টায় দেপোর্তিভো বনাম লেভান্তে ম্যাচটি ফ্যানকোডে সম্প্রচার করা হবে। এছাড়া ইতালিয়ান সিরি এ-তে রাত ১২টা ৪৫ মিনিটে প্রোসিনোন ও সাসুলোর মধ্যকার ম্যাচটি জি৫-এ দেখা যাবে। বুন্দেসলিগায় রাত ১২টা ৩০ মিনিটে ফ্রাঙ্কফুর্ট ও কোলনের ম্যাচটিও জি৫-এ সরাসরি সম্প্রচারিত হবে। সৌদি প্রো লিগে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আল কুয়াদিসিয়া ও আভার মধ্যকার ম্যাচটি ফ্যানকোডে সরাসরি দেখা যাবে।

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে ফ্যামিলি ও কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে: বিশ্বব্যাংক-আইএমএফ

আজ পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬