লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় মা ও তার আট বছর বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘোড়াশালের ফুলদিরটেক এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩০) এবং তাদের মেয়ে রাফা মনি (৮)। তারা স্থানীয় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার পাখি তার মেয়েকে নিয়ে ঘোড়াশাল বাইপাস এলাকার রেললাইনে ওঠেন। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আকলিমা আক্তার পাখির মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয় তার মেয়ে রাফা মনি। স্থানীয়রা আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে রাতেই নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকলিমা আক্তার পাখির মরদেহ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে ফ্যামিলি ও কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে: বিশ্বব্যাংক-আইএমএফ

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

প্রকাশিত হয়েছে: ০৬:১৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬