লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সরকারি খেলার মাঠ দখল করে ট্রাক্টরে হাল-চাষ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি মালিকানাধীন ৪ বিঘা আয়তনের একটি খেলার মাঠ দখল করে হাল-চাষ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় পশ্চিমপাড়া গ্রামে এই দখলের ঘটনাটি ঘটে। এ ঘটনার পর স্থানীয় ক্রীড়াপ্রেমী স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মাঠটি পুনরায় খেলার উপযোগী করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, জায়গাটি সরকারি খাস খতিয়ানভুক্ত। ২০১৯ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সেখানে গুচ্ছগ্রাম নির্মাণের লক্ষ্যে মাটি ভরাট করেছিলেন। তবে প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় দীর্ঘদিন ধরে গ্রামের যুব সমাজ ও কিশোররা মাঠটি ফুটবল ও ক্রিকেট খেলার কাজে ব্যবহার করে আসছিলেন। স্থানীয়রা বলছেন, মাঠটি কোনো ব্যক্তির নিজস্ব সম্পত্তি নয়, বরং সরকারি খাস সম্পত্তি।

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার সরকার বংশের হেকমত আলী সরকার, আল-আমিন সরকার, নূর মোহাম্মদ সরকার, ওমর আলী সরকার, হারান সরকার ও তোফাজ্জল সরকার ট্রাক্টর নিয়ে ওই মাঠে হাল-চাষ শুরু করেন। নওকৈড় গ্রামের বাসিন্দা বরাত আলী প্রামাণিক জানান, সরকারি খাস সম্পত্তি হওয়ায় এখানে কারো ব্যক্তিগত মালিকানা নেই, তবুও মাঠটি দখল করে চাষাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত হেকমত আলী সরকারসহ অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, মাঠ দখলের বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে ফ্যামিলি ও কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে: বিশ্বব্যাংক-আইএমএফ

সিরাজগঞ্জে সরকারি খেলার মাঠ দখল করে ট্রাক্টরে হাল-চাষ

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬