লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, রাষ্ট্র সবার’: বরগুনায় চিফ হুইপ

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং সরকার সর্বাবস্থায় জনগণের পাশে রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

বক্তব্যে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই সামাজিক ব্যাধি নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বরগুনা জেলার স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি এলাকায় তিনটি নতুন সেতু এবং একটি আবহাওয়া অফিস নির্মাণের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি সম্পর্কিত বিষয়েও তিনি খোঁজখবর নেন।

সামাজিক অপরাধ দমন ও মৎস্যসম্পদ রক্ষায় কঠোর বার্তা দিয়ে নূরুল ইসলাম জানান, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া মৎস্যসম্পদ সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময়ে সমুদ্রে কিংবা নদীতে কোনো ধরনের ট্রলিং ট্রলার চলাচল করতে দেওয়া যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে তিনি জানান, মণ্ডপগুলোতে শতভাগ সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা উক্ত সভায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, রাষ্ট্র সবার’: বরগুনায় চিফ হুইপ

প্রকাশিত হয়েছে: ০৫:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬