লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১৭ অক্টোবর) সংস্থার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। এ বিষয়ে পরবর্তীতে যাত্রীদের আপডেট জানানো হবে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এই দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের সুবিধার্থে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এরপর ১৯ অক্টোবর থেকে এই রুটে বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজ পুনরায় পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এই ফ্লাইটগুলো পরিচালনা পুরোপুরি দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভর করছে। ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ সময়সূচি ও ভ্রমণ বিষয়ক তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, সমালোচনার মুখে ব্যাখ্যা

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬