লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭

আগামী ৭ জানুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মেলার সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর সকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই ২০২৭ সালের বইমেলার এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

জনপ্রিয় সংবাদ

ডব্লিউএইচওর পদে মিথ্যা সিভির অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬