লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা জোরদার

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চলচ্চিত্র পাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার বাড়ির আশপাশের এলাকায় চলাচলকারী গাড়িগুলোও তল্লাশি করা হচ্ছে।

ঘটনার সূত্রপাত গত রবিবার, যখন মুম্বাইয়ের জুহুতে একটি ফুটবল মাঠের বাইরে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই হামলার তদন্তে নেমে পুলিশ রাজস্থান পুলিশের সহযোগিতায় ও রাজস্থানের সন্ত্রাসদমন বাহিনীর মাধ্যমে কোটা রেলস্টেশন থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। মুম্বাই থেকে দিল্লিগামী ট্রেনে পালানোর সময় তাদের ধরা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মহারাষ্ট্রের এবং বাকি দুজন হরিয়ানার বাসিন্দা। তদন্তকারীদের ধারণা, হামলাকারীরা প্রশিক্ষিত ছিল এবং তারা টাইগারের গতিবিধির ওপর নজর রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই হামলার ঘটনার সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েস মেসেজ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর ওই বার্তায় টাইগারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং সেখানে সালমান খানের সাথে তার সম্পর্কের বিষয়টিও উল্লেখ ছিল। এছাড়া অনমোল বিষ্ণোই নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকার করে একটি পোস্ট দেওয়া হয়েছে, যেখানে অনিল পণ্ডিত এবং হরমন সন্ধুর নাম উল্লেখ করা হয়েছে। তবে এই পোস্ট ও হামলাকারীদের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে পুলিশি তদন্ত চলছে।

পোস্টটিতে দাবি করা হয়েছে যে, এর আগে টাইগারকে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেছেন। পাশাপাশি সালমান খানের সাথে কাজ চালিয়ে গেলে বা গোষ্ঠীর দাবি না মানলে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের অন্যদেরও আক্রমণের হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোরবেলাও সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই ব্যক্তি মোটর সাইকেলে এসে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এবার অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা জোরদার

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬