লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে আনন্দ মিছিল ও সম্প্রীতির বার্তা

বৈচিত্র্যের মাঝে সম্প্রীতিই সবচেয়ে বড় শক্তি—এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর সাগরিকা মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

সমাবেশে সাঈদ আল নোমান বলেন, গত ১২ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দিয়ে যে আস্থা রেখেছেন, তার প্রতি শ্রদ্ধা জানাতেই প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন। তিনি আরও বলেন, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন স্থানীয় এমপি ও মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমানের আমন্ত্রণে জেএম সেন হলের পূজামণ্ডপে এসেছিলেন। এবার তারই সন্তান চট্টগ্রামবাসীর আমন্ত্রণে একই পূজামণ্ডপে আসছেন, যা সম্প্রীতির একটি অনন্য বার্তা।

সাঈদ আল নোমান তার বক্তব্যে বলেন, মানবতাই আমাদের মূল পরিচয় এবং বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের কেবল সুরক্ষাই দিচ্ছে না, বরং পূর্ণ সহযোগিতা করছে। তিনি আরও উল্লেখ করেন, সংসদ সদস্য হিসেবে এলাকার মানুষের তিন বেলা খাবার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠন করা তার দায়িত্ব।

সমাবেশ শেষে সাগরিকা মোড় থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় সাঈদ আল নোমান কাঁধে ঢাক ঝুলিয়ে বাজিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। পরে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল এবং সঞ্চালনা করেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন, সদস্য আবুল হাশেম, মোশাররফ হোসেন ডিপ্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত অন্তত ২০

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে আনন্দ মিছিল ও সম্প্রীতির বার্তা

প্রকাশিত হয়েছে: ০১:০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬