লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা করে দেন, জেলে যাবো: নাহিদকে চ্যালেঞ্জ ইশরাক হোসেনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন একটি কড়া বার্তা দিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে আমার নামে একটি মামলা করে দিন। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, তিনি নাহিদ ইসলামকে নতুন বন্দোবস্তের ধারক হিসেবে কিছুটা আশা করেছিলেন। তবে তার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ মাদকের ভয়াবহতা ও তা প্রতিকারের বিষয়ে শূন্য শতাংশ কথা বলে শতভাগ তার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন। ইশরাক বলেন, আগে মাদকের বিষয়টি গুরুত্ব দিলে ভালো হতো, এরপর তাকে ফাঁসিতে ঝোলালেও আপত্তি ছিল না। তিনি জেন-জি প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, এদের মাধ্যমে কোনো নতুন বন্দোবস্ত পাওয়া সম্ভব নয়।

ইশরাক আরও উল্লেখ করেন, নাম প্রকাশ না করা একটি ছেলে তার সঙ্গে যোগাযোগ করে মাদক সমস্যার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, এই পার্টির ভবিষ্যৎ শূন্য। মাদক নির্মূল করতে গিয়ে আইন প্রণেতা হয়েও পুলিশ সাথে নিয়ে যাওয়ার পর উল্টো ফৌজদারি মামলা খেতে হয়। আইনের শাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি পুনরায় নাহিদকে তার নামে মামলা করার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাষন প্রতিষ্ঠা পাবে ইতাদি। আগে মাদকের ইস্যুটা এড্রেস করলে ভালো হত না? তা

জনপ্রিয় সংবাদ

কলম্বিয়ায় অবৈধ সোনার খনি ধসে ১৪ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ অন্তত ১২

মামলা করে দেন, জেলে যাবো: নাহিদকে চ্যালেঞ্জ ইশরাক হোসেনের

প্রকাশিত হয়েছে: ০৭:৪১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬