লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। তাই তিনি সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে চান। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্বভার দিয়েছে। সরকার গঠনের পর থেকেই তার প্রশাসন খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টার অংশ হিসেবেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে এবং কৃষক কার্ড চালুর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও করা হয়েছে। সমাজের প্রত্যেক শ্রেণির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, তাই আমরা চাই সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশ গড়তে। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে সমর্থন চাইলে তারা হাত উঁচিয়ে সম্মতি জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হোক—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সবার। আমরা সবাই মিলে পরিশ্রম করে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলবো, এটাই আজকের প্রত্যাশা।

জনপ্রিয় সংবাদ

মামলা করে দেন, জেলে যাবো: নাহিদকে চ্যালেঞ্জ ইশরাক হোসেনের

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৭:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬