লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে একটি সামরিক বিমানে করে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে রংপুরের উদ্দেশে রওনা হবেন। সৈয়দপুর থেকে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে আয়োজিত দুটি পথসভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন।

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন। ঢাকা থেকে একটি সামরিক বিমানে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

জনপ্রিয় সংবাদ

চীনে পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে আগ্রহী ট্রাম্প

সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০৭:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬