লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর কিছু নিষেধাজ্ঞা ও শুল্কসংক্রান্ত ছাড় দেওয়ার ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগকারীরা বর্তমানে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব ও এর দীর্ঘমেয়াদী ফলাফল মূল্যায়ন করছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ২০ অক্টোবর মঙ্গলবারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট বা ০.৪৫ শতাংশ কমে ১০৯ দশমিক ০৬ ডলারে নেমে এসেছে। এর আগের কার্যদিবসে সরবরাহ সংকটের তীব্র আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৭০ ডলারে পৌঁছেছিল, যা ছিল গত ২০ মে-এর পর সর্বোচ্চ।

একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের নভেম্বরের সরবরাহ চুক্তির দাম ০.৩৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবারই এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এছাড়া তুলনামূলক বেশি সক্রিয় ডিসেম্বরের ডব্লিউটিআই চুক্তির দাম ৪৬ সেন্ট বা ০.৪৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, যদিও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হামলার কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি, তবুও ট্রাম্পের অর্থনৈতিক ও নিষেধাজ্ঞাসংক্রান্ত নতুন সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের দামের ওপর তাৎক্ষণিক নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষে সীমান্তের ওপার থেকে অর্থ আসছে: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা

প্রকাশিত হয়েছে: ০২:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬