লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ও প্রতিমন্ত্রী ডা. জিয়াউদ্দিন হায়দার স্বপন এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দিরে উপস্থিত হয়ে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। এ সময় মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঠালিয়ায় বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু

কাঠালিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত হয়েছে: ০৩:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬