লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিজিকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

ফিফা স্বীকৃত যেকোনো ট্রফির আসরে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশের ফুটবল। অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে ফিজিকে ৩-১ গোল ব্যবধানে পরাজিত করে ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের প্রথম চার খেলায় দুটি হার ও দুটি ড্রয়ের পর অবশেষে নিজেদের পঞ্চম ম্যাচে এসে প্রথম পূর্ণ পয়েন্ট অর্জন করল কোচ আকবর হোসেন রিদনের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়াতে থাকা বল ধরে ডান দিক দিয়ে দ্রুত বক্সে ঢুকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন বায়জিদ। খেলার পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের অধিনায়ক ফাহিম। বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক ফিজির গোলরক্ষক প্রথমে ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি। এতে প্রথম পাঁচ মিনিটের মধ্যেই ২-০ গোলের সুবিধাজনক অবস্থান তৈরি করে বাংলাদেশ।

দুই গোল পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফিজি। কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে সমর্থ হয়নি তারা। অন্যদিকে ১৯ ও ২১ মিনিটে বাংলাদেশের দুটি সুবর্ণ সুযোগের শট প্রতিপক্ষের ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে দুই গোলের লিড বজায় রেখে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও একই ধারায় আক্রমণ বজায় রাখে দল। তবে গোলের দেখা পাওয়ার আগেই ২৮ মিনিটে অনাকাঙ্ক্ষিত আত্মঘাতী গোল বসে বাংলাদেশ। গোলরক্ষক বল ক্লিয়ার করতে সামনে এগিয়ে এলে ডিফেন্ডারের সহায়তায় বল নিজেদের জালেই জড়িয়ে যায়, যাতে ব্যবধান কমিয়ে ২-১ করে ফিজি।

তবে ফিজির এই আনন্দ বেশি সময় থাকেনি। খেলা ৩৬ মিনিটে পৌঁছালে বক্সের বাইরে থেকে বায়জিদের জোরালো শট ফিজির গোলরক্ষকের হাত গলে জালে ঢুকলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ব্যবধান অক্ষুণ্ণ রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপের ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে পরাজিত হয় দলটি। তৃতীয় খেলায় ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করার পর চতুর্থ ম্যাচে বুরুন্ডির কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অবশেষে পঞ্চম খেলায় ঐতিহাসিক এই জয় ধরা দিল।

জনপ্রিয় সংবাদ

হামের টিকা অকার্যকর: ২৭ শতাংশ শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি

ফিজিকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

প্রকাশিত হয়েছে: ০৩:১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬