লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব হারালেন মোহাম্মদ আশরাফুল

আজ সকালেও মিরপুরের একাডেমি মাঠে নাজমুল হোসেন ও সাদমান ইসলামদের সঙ্গে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত ছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে দিনের আলো ফুরোতেই এল বড় পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে আশরাফুলকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের নভেম্বরে ব্যাটিং কোচের দায়িত্ব গ্রহণ করা আশরাফুল এক বছরেরও কম সময় এই পদে ছিলেন। বিসিবি তাকে সরিয়ে দেওয়ার পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। তবে ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দায়ভার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক এই অধিনায়ককে বোর্ডের অন্য কোনো দায়িত্বে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হলেও, সেই নতুন দায়িত্ব কী হবে তা এখনো স্পষ্ট করেনি বিসিবি।

নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত জাতীয় দলের ব্যাটিংয়ের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। তবে তাকে দীর্ঘমেয়াদে এই পদে রাখা হচ্ছে না বলেই ইঙ্গিত পাওয়া গেছে। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের ব্যাটিং কোচের দীর্ঘমেয়াদী দায়িত্বের জন্য বিদেশি কাউকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব হারালেন মোহাম্মদ আশরাফুল

প্রকাশিত হয়েছে: ০১:০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬