লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন রাকিব হাসান

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইক ২০২৬-এর রানওয়েতে হেঁটে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ফ্যাশন ডিজাইনার ও মডেল রাকিব হাসান। এবারের আয়োজনে একমাত্র বাংলাদেশি মডেল হিসেবে অংশগ্রহণ করে তিনি দেশের ফ্যাশন জগতের জন্য বিশেষ গৌরব বয়ে এনেছেন।

২০২৩ সালে নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রাকিব হাসান। ফ্যাশন জগতে নিজের কাজের অভিজ্ঞতা এবং মডেলিংয়ের প্রতি গভীর আগ্রহকে পুঁজি করে তিনি আন্তর্জাতিক মিডিয়া ও ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের হলিউড হাইল্যান্ড এলাকার ডলবি থিয়েটারে অনুষ্ঠিত লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইক ২০২৬-এর মঞ্চে অংশ নেন রাকিব। আন্তর্জাতিক এই মঞ্চে একজন বাংলাদেশি মডেল হিসেবে তাঁর উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ।

রাকিব হাসানের এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্যই নয়, বরং বিশ্ব ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের তরুণ প্রতিভাদের এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনাকেও তুলে ধরে। ফ্যাশন ডিজাইনার হিসেবে তাঁর অভিজ্ঞতা এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা তাঁকে পেশাগতভাবে আরও দক্ষ করে তুলছে। তাঁর শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং দেশের পরিচিতি বিশ্বজুড়ে তুলে ধরবেন।

জনপ্রিয় সংবাদ

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে বরখাস্ত করলেন পিট হেগসেথ

লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন রাকিব হাসান

প্রকাশিত হয়েছে: ০২:০০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬