লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৫

দেশে হাম এবং হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও হাম উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৫ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৫১ জন শনাক্ত হয়েছেন। এতে করে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সময়ে সারা দেশে হাম উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। একই সময়সীমায় হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৪ জন। তবে এই সময়ে নিশ্চিত হাম রোগীর ক্ষেত্রে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে এবং এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সর্বমোট ১০৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটির কারণে জাপানে আটকা প্রধানমন্ত্রীর বিমান

দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৫

প্রকাশিত হয়েছে: ১১:০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬