লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, কঙ্গনা ও প্রভাসের আসার সম্ভাবনা

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের আমলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত উপস্থিত থাকার কথা রয়েছে।

মঙ্গলবার নন্দন চত্বরে সরকারি কমিটির এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অভিনেতা মিঠুন চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীসহ পরিচালক সন্দীপ রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও শর্বরী মুখোপাধ্যায় এবং দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী জানান, উৎসব চলাকালীন পুরো শহরকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন কমিটির ভাবনা অনুযায়ী, উৎসবের উদ্বোধন অনুষ্ঠানটি ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সেখানে একটি বিশেষ রেড কার্পেট তৈরি করা হবে এবং তার আশপাশে দেশের প্রখ্যাত তারকাদের কাটআউট স্থাপন করা হবে।

উদ্বোধনী মঞ্চে রজনীকান্ত ও কঙ্গনা রানাওয়াত ছাড়াও প্রভাস (উপলপতি ভেঙ্কট সূর্যনারায়ণ প্রভাস রাজু) এবং কোনো হলিউড তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অতীতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ধনধান্য অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন হলেও, নতুন সরকারের প্রথম আয়োজনে কোনো কমতি রাখতে চাইছে না কমিটি। চলছে জোর প্রস্তুতি ও ধারাবাহিক বৈঠক।

এদিকে রাজ্যজুড়ে ক্ষমতার পালাবদলের পর উৎসবের বাহ্যিক আয়োজনেও এসেছে পরিবর্তন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগোর রঙ নীল থেকে বদলে গেরুয়া করা হয়েছে। সাধারণত প্রতিবছর নভেম্বর মাসে এই উৎসব হলেও, এবার শীতের আমেজে ১৬ থেকে ২৩ ডিসেম্বর তিলোত্তমায় সিনেমা প্রেমীদের এই আসর বসবে।

জনপ্রিয় সংবাদ

মার্কিন অবরোধকে ‘সম্মিলিত শাস্তি’ বলল ইরান

কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, কঙ্গনা ও প্রভাসের আসার সম্ভাবনা

প্রকাশিত হয়েছে: ০১:০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬