লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফল সন্তোষজনক নয়, মন্তব্য শিক্ষামন্ত্রীর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী জানান, ফলাফলের এই ঘাটতি কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো চেষ্টা চালিয়ে যাবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং শিক্ষকদের আহ্বান জানাব—আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।’

পরীক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, কোনো শিক্ষার্থী যেন মূল্যায়নের ক্ষেত্রে বঞ্চিত না হন, সেদিকে নজর রেখে কাজ করা হবে। গত এসএসসি পরীক্ষার উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী জানান, সেবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে এবং ১ নভেম্বর থেকে এর জন্য আবেদন করা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এই পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের দুই প্রবাসীর মরদেহ গ্রামে পৌঁছেছে

এইচএসসির ফল সন্তোষজনক নয়, মন্তব্য শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৭:০০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬